1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

স্কুলছাত্রী নিয়ে উধাও শিক্ষক! ফেসবুকে সন্তানের পোস্ট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

বরগুনার আমতলী উপজেলায় নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামে এক স্কুলশিক্ষক দশম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই শিক্ষকের ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ করে লিখেছে— বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে?

আরহাম লেখে- জন্মের পর থেকে আমাকে নিয়ে তুমি কোলে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?

নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আরহাম লেখে- আমরা কী খাব, কিভাবে পড়াশোনা করব, তুমি কি একবারও ভাবনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে উধাও হন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।