1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে ডাকা পরিবহণ ধর্মঘট স্থগিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ ০০ বার পড়া হয়েছে

 

 

বাগেরহাট প্রতিনিধি

 

 

দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার সাতটি পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির তিন দফা দাবি আদায়ে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

 

রোববার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর পরিবহণ মালিক সমিতির নেতারা এ স্থগিতের ঘোষণা দেন।

 

বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহণ ও অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে সাতটি পরিবহণ মালিক সমিতি এই পাঁচ জেলার মহাসড়কের উপর দিয়ে রাজধানী ঢাকা ও মোংলা বন্দরের সঙ্গে চলাচলকারী ৪৮টি দূরপাল্লার রুটসহ আন্তঃজেলা সড়কে পরিবহণ ধর্মঘট পালনের এ ঘোষণা দেয়। অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘটের ঘোষণায় বিপাকে পড়েন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।

 

বাগেরহাটের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিষয়টি নিয়ে শনিবার বিকালে এসব জেলার পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে তারা ১০ দিনের জন্য অনির্দিষ্টকালের এ ধর্মঘট স্থগিতের কথা জানান।

 

রোববার বিকালে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের জেলা প্রশাসক আমাদের তিন দফা দাবি আগামী ১০ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় আমরা অনির্দিষ্টকালের এ ধর্মঘট স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চলের এই পাঁচ জেলায় স্থগিত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের তারিখ জানিয়ে দেওয়া বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।