1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।এছাড়াও সকল শ্রমিক নিরাপদে সরে গেছেন।

পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, পলমল গ্রুপের আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আমরা সংবাদ পেয়েছি ১২টা ১৯ মিনিটে। তাৎক্ষণিকভাবে আমাদের ৭টি ইউনিট ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও এখন ৯টি ইউনিট কাজ করছে। এখন পযন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।