1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২০ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

দেশের বিভিন্ন জে লায় পুলিশ সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে কেবল বাহিনীর ওপর হামলা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও চরম হুমকি হিসেবে উল্লেখ করেছে তারা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায় পুলিশ অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নরসিংদী, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটে পুলিশ সদস্যদের ওপর দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ৪ অক্টোবর নরসিংদী সদরে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। এর আগে, গত ১১ আগস্ট চট্টগ্রামে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।