1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভারতে সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার (৬ অক্টোবর) এ ঘটনার পরই দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে ছুটে যায়। এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। আদালত কক্ষের বিস্ময়কর ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত।’ এটি বলে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান।

 

পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য। আদালত থেকে বের করে আনার সময় আইনজীবী বলছিলেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’

প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের সাম্প্রতিক শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। প্রধান বিচারপতি গাভাই অটল ছিলেন এবং আইনজীবীদের বিচারকাজ চালিয়ে যেতে বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।