1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সেনা অভিযানে ধরা পড়ল ভয়ঙ্কর ‘ডন সাগর’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১৬ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ সেনা অভিযানে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে, সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামের এক যুবকের ওপর হামলা চালায়। গুরুতর আহত নয়ন জানান, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পর ডন সাগর ও তার লোকজন তাকে রাস্তায় আটকে ফেলে। তাদের হাতে ছিল চাইনিজ চাপাতি। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে, ফলে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে আসে। পরবর্তীতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে তার সহযোগীদের কাছ থেকে হাতেনাতে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর (২০) হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা এবং একটি হাতঘড়ি।

আটক সাগরকে জিজ্ঞাসাবাদ শেষে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ডন সাগর ও তার গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।