1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

নুরুল হক নুর লিখেছেন, হাসিনা-ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।

তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আর্ন্তজাতিক পরিসরে সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেফতার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত।

এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি, নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণঅভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিতকরণেও সাবেক-বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী  সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।