1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রাজাপুরে হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৭১ ০০ বার পড়া হয়েছে

 

ফাতিমা আক্তার মিম

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা’র পক্ষ থেকে আজ ১৪ অক্টোবর এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্তাগড় ইউনিয়নের বলারজোর বাজার, চর কেওতা স্কুল, জগৈরহাট বাজার ও জগৈরহাট ত্রিপল্লী স্কুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতা মোঃ মুসা হাওলাদার নিপু, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, বাবুল মল্লিক, মজিবুর রহমান, যুবদল নেতা জামাল ফকির, মোঃ আবুসালেহ, মোঃ মারুফ হোসেন, ছাত্রদল সহ-সভাপতি সফিউল আলম খান, শ্রমিকদল নেতা মোকাম্বেল হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মুঠোফোনে সেলিম রেজা জানান, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে ন্যায়, সমতা ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশের রূপরেখা। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) মনোনয়ন চেয়ে কাজ করে যাচ্ছি, আশা করি দল মুল্যায়ন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।