1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালী অনুষ্ঠিত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ ০০ বার পড়া হয়েছে
মোঃ হানিফ মিয়া
Be A hand Washing Hero”হাত ধোয়ার নায়ক হোন”বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে তিতাস উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।তিনি বলেন,প্রত্যেক মানুষের সচেতন হতে হবে বেশ করে যারা স্কুল,কলেজ ও মাদ্রাসায় লেখা-পড়া করছে তাদেরকেও সবসময় পরিষ্কার থাকার জন্য বলতে হবে। প্রত্যেকটি মানুষের জন্য পরিষ্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কারের শিক্ষাটা স্কুল,কলেজ,মাদ্রাসায় এবং পরিবারও দিতে হবে। তাই আমাদেরকে পরিষ্কার থাকতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তানিয়া আক্তার লুবনা, পানি সম্পদ অধিদপ্তর মোহাম্মদ শাকিল আহমেদ ও উপজেলা অন্যান্য সরকারি কর্মকর্তাগণ প্রমূখ।
হাত ধোয়ার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে “হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালীতে তিতাস উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্কুল শিক্ষার্থীদের কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সে বিষয়ে প্রদর্শনী করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।