1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ রায়গঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ভিপি আয়নুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ ০০ বার পড়া হয়েছে

 

 

তারিকুল আলম

 

 

সিরাজগঞ্জ রায়গঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হকের নেতৃত্বে হাজারো নেতা কর্মীর   বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎শোভাযাত্রায় হাজারের অধিক  মোটর সাইকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে।

‎শোভাযাত্রাটি শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভিপি আয়নুল হক বলেন, ৯০ স্বৈরাচার  এরশাদ বিরোধী আন্দোলন করেছে, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার জেলে গিয়েছে শহীদ জিয়ার আদর্শ থেকে এক পা পিছনে হটিনি এবং  দেশের মানুষ ভোট দিতে পারে নাই । আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

‎রাষ্ট্র গঠনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প নাই। জনগণের দোরগোড়ায় ৩১ দফা প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

‎শোভাযাত্রায় রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে  উপস্থিতি ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।