1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

জামায়াত আর আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল,

 

আর আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

অলি আহমদ বলেন, দেশে যারা ভারতের দালালি করেছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পাশে থাকুন।

 

তিনি আরও বলেছেন, জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে, তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যে সংসদ আসবে, যারাই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যেই আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং আপনাদের কাছে এসেছি। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে।

 

অলি আহমদ বলেন, আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।

 

এ সময় তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহ-রাসুলের প্রতি ভালোবাসা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।