1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২৬ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবি জানান। শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে অটোরিকশার কারণে যানজটের সৃষ্টি হয়। রিকশা গেটের সামনে লাইন ধরে থাকে।

 

এই এলাকাতে বেশ কয়েকটি স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার রয়েছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী রাস্তায় পারাপার হয়। অটোরিকশার জ্যামের কারণে রাস্তা পারাপারে দুর্ভোগে পড়তে হয়। ফাঁকা রাস্তায় তারা ৪০-৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। অটোরিকশার যে ব্রেক, তা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় তারা শিক্ষার্থীর ওপরে তুলে দেয়। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় পাঁচ দাবি জানান। এগুলো হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লাগাতে হবে। লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।