1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে বিইউপি শিক্ষার্থী গণধর্ষণের শিকার, ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬১ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

সাভারের খ্রিষ্টান পাড়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঘটনার ৫ দিনে মিঠু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গণধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিইউপি’র শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১২ নম্বর থেকে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা গণধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর ন্যায়বিচার দাবি করেন।

একপর্যায়ে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিইউপি’র শিক্ষার্থীরা। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সাভারের একটি ঘটনায় বিইউপি’র শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে এসেছিল। তারা কিছু সময় রাস্তায় থেকে পরে চলে গেছে। এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।

এর মধ্যে মূল হোতা মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে। এদিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।  মামলার অন্য আসামিরা হলেন- সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী (২৫) সাভার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন।

 

কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ পালাক্রমে করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।