হোমনার জুবায়েদ হাসানকে কু’পিয়ে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
২০৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
হোমনা উপজেলার কৃতি শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্রকল্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র জুবায়েদ হাসানকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৯অক্টোবর (রবিবার)সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা আরমানিটোলা টিউশনি বাসার সিঁড়িতে ফেলে কু*পিয়ে হ*ত্যা করা হয় তাকে।হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের ভাতিজা ও কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।তার মৃত্যুতে উপজেলা জুড়ে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
দ্রুত কারণ উদঘাটন সহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় স্বজনদের পক্ষ থেকে।