1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস ; মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন বিএনপির মহাসচিব। এ আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।

 

বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ বাস্তবায়ন করা হবে।

 

তিনি আরও বলেন, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেছেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়।

 

শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করেন, আপাতত যদি ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও তারা কাজ করছেন বলে জানান আজীজী।

 

তিনি বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন-এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।