1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৯ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য থাকা পদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

 

তিনি বলেন, নতুন করে শূন্যপদের তথ্য সংগ্রহের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির কোনো সম্ভাবনা নেই।

 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, “ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য থাকা পদগুলোতে নিয়োগের বিষয়ে একটি আলোচনা আছে। তবে এখন পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন শূন্যপদের তথ্য সংগ্রহের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

গত ১৬ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করে। এতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন গ্রহণ চলে ১০ জুলাই পর্যন্ত।

 

এর পরও কিছু পদ শূন্য থেকে যাওয়ায় প্রার্থীদের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রত্যাশা তৈরি হয়। তবে এনটিআরসিএ বলছে, প্রতিষ্ঠান পর্যায় থেকে নতুন শূন্যপদের তথ্য সংগ্রহের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।