1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২১ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (২০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষুদ্ধরা বলেন, ধর্ষণকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিকটিমের বিরুদ্ধে প্রেম-প্রণয়সহ নানা ট্যাগ দেওয়া হয়। এমনকি ধর্ষণের শিকার নারীর পোশাক-মতাদর্শ নিয়ে কথা বলে ধর্ষককে মুক্তি দেওয়ার চেষ্টা চলে।

তারা জানান, যে আশা আকাঙ্ক্ষা ও নারীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

 

ঢাবি ছাত্রীসংস্থার নেতারা অভিযোগ তুলে বলেন, মামলার ক্ষেত্রে প্রশাসন অনেক সময় ধর্ষণের শিকার শিশুর বয়স বাড়িয়ে মামলা রুজু করতে ইন্ধন দেয়। এছাড়া ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ের মামলায় পুলিশ নিষ্ক্রিয় থাকছে কেন? একই সঙ্গে, বিচার না পেয়ে ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হয় সেই প্রশ্নও তোলেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।