
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক ছাত্রদলের নেতা বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভির নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার সময সভার বাজার বাস স্ট্যান্ড হতে মানিকগঞ্জ রোড থেকে শুরু করে ওয়াপদা রোড বাজার রোড হয়ে পরে আরিচা মহাসড়কের পাশে বিভিন্ন মার্কেটের দোকান ও সাধারণ পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন বিএনপির সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন খুব শীঘ্রই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা তুলে ধরেন এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই বলে বলেন তিনি অন্তর্বর্তী সরকার নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি—ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইছি।”
বিএনপির সাবেক এই ছাত্র নেতা আরো বলেন তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, বোঝাচ্ছি—আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে।
মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান।”
এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীগন ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।