1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এপিএস মতিন খানের লিফলেট বিতরণ 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত  কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ করেন নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজার,কাঁচারী বাজার,আসমানিয়া বাজার এবং  ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর,আনন্দ বাজার। এমএ মতিন খানের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান বলেন,আমি বর্তমানে তিতাস উপজেলা মাছিমপুর গ্রামের কৃতি সন্তান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কর্মী হিসেবে এখনো আছি ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। কুমিল্লা-(তিতাস হোমনা) আসনে তিতাসের সন্তান হিসেবে এবং বিএনপিকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
আমি তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ আমাকে কুমিল্লা-২ আসনে আমাকে এমপি হিসেবে মনোনয়ন দিলে তিতাস হোমনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আজ ২২ অক্টোবর থেকে তিতাসের ৯টি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে যাব।
আমি সকলের নিকট দোয়া চাই জনগণের সেবাই যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।