1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ ০০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

 

বুধবার (২২অক্টোবর) রাত নয় টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ৬ নং যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে ঝগড়া বাদে। এসময় ঝগড়ার এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকে কোপাতে থাকেন তারা। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে।

 

এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছেন। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকাবাসী জানায়, জাকিরের হোসেনের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম করে চলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।