হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ’ত্যু
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
১৫২
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে ডো’বার পানিতে ডু’বে তিন বছরের মিনহাজ নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে।২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বাহের কাল মিনা গ্রামে এই ঘটনা ঘটে। তার নানার নাম আলাউদ্দিন, নি’হত মিনহাজের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী উপজেলার বাঞ্ছারামপুরের বুধাইরকান্দি গ্রাম। সে ঐ গ্রামের ওমান প্রবাসী মোখলেছুর রহমানের ছেলে।
খোজ নিয়ে জানা গেছে,উপজেলার বাহের কালমিনা গ্রামে নানান বাড়ীতে গত বুধবার মায়ের সাথে বেড়াতে আসে,বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে ঘর থেকে বেরিয়ে নি’খোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁ’জাখুঁজি করে বাড়ির পাশে ডোবায় তার লা’শ ভে’সে উঠলে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। মিনহাজকে তার গ্রামের বাড়ী বুদারকান্দিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিনহাজের মামা নাদিম হোসেন জানান,সকালে নাস্তা খাওয়ার সময় সে বাড়ির পাশের ডো’বাতে আমাদের অজান্তে প’ড়ে যায়,খো’জাখুজির পর ডো’বা থেকে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান আমার ভাগিনা মা’রা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আশরাফ নেওয়াজ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃ’ত্যু হয়েছে, শিশুটির নাম মিনহাজ।বয়স তিন বছর হয়েছিল।
হোমনা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাহের কালমিনায় পানিতে ডু’বে একটি শিশুর মৃ’ত্যুর খবর আমরা শুনেছি ,কোন অ’ভিযোগ না থাকায় লা’শ দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।