1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাউনিয়ায় ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

রংপুর প্রতিনিধি

 

রংপুরের কাউনিয়া উপজেলায় ইসকনের অপতৎপরতা, উগ্র হিন্দুত্ববাদ, ইসলামবিদ্বেষী কার্যক্রম ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয় মুসল্লী ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলার সর্বস্তরের সচেতন মুসলিম জনগণ। বক্তব্যে বক্তারা বলেন বিগত সরকারের সময় ইসলামবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় সমাজে ধর্মীয় বিভাজন সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, “ইসকনের কিছু উগ্র কর্মী বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে।

বক্তারা দাবি করেন, সম্প্রতি গাজীপুরে এক খতিব ইসকনের বিরুদ্ধে বক্তব্য রাখায় নিখোঁজ হয়ে পরে পঞ্চগড় সীমান্ত এলাকায় অজ্ঞান অবস্থায় উদ্ধার হন যা জাতীয়ভাবে উদ্বেগজনক ঘটনা। তারা আরও বলেন, “এই বাংলার মাটিতে ইসকনের ঠাঁই নাই। ইসলামবিরোধী যে কোনো অপতৎপরতা বন্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।

 

উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক আবেদী, পেশ ইমাম, তকিপল বাজার জামে মসজিদ, কাউনিয়া। মোঃ রিয়াজুল ইসলাম, স্থানীয় মুসল্লী। মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় মুসল্লী প্রমুখ। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।