1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

খালেদা-তারেকের নেতৃত্বেই দেশের মুক্তি সম্ভব: সাইফুল ইসলাম ফিরোজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ধানের শীষ প্রতিক জয়লাভ করলে এই বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্ত্বিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গত ১৭ বছরে তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্রে যেতে হয়নি। সেই নির্বাচন দিনের ভোট রাতেই হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা। যদি আমরা ধানের শীষ প্রতিককে জয়লাভ করাতে না পারি তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রকৃত বয়স্ক মানুষের বয়স্কভাতা নিশ্চিত করা হবে। অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ইউনিয়ন মহিলাদলের নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা মুসা করিমসহ অন্যান্যরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।