1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা-খোরশেদ আলম

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৩৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাভার সরকারি কলেজের অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সাভার উপজেলার আয়োজনে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা এমন এক পর্যায়ে চলে গিয়েছিলেন যে, জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা ছিল।

বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন— আমি যতদিন বেঁচে আছি, নিরলসভাবে সবসময় তাদের পাশে থাকব।

 

তিনি আরও বলেন, “জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তবে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করা হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল চন্দ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মোহাম্মদ মিষ্টু কৃষি কর্মকর্তা মুস্তাকিম বিল্লাহ হাবিবী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,

 

পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নঈম, মো. আলোকুর রহমান ও আতিকুর রহমান। এ সময় ১০ শহীদ পরিবারের সদস্য মোট ৫০ জনের আহত ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট সহ মেডেল তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।