
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল ও সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল মোঃ সুরুজ্জামানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩অক্টোবর)বিকেলে সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পৌর গেন্ডা থেকে শুরু করে আরিচা মহাসড়ক হয়ে উলাইল বাজার পর্যন্ত বিভিন্ন দোকান ও সাধারণ পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন এ সময় কর্মসূচিতে তারুণ্যের প্রথম ভোট তারেক জিয়ার পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণের কাছে বিএনপি’র পক্ষে ভোট প্রার্থনা করেন।
ঢাকা জেলা যুবদলের সাবেক নেতা সুরুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।

আমরা সেই কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, বোঝাচ্ছি—আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা জানান এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান।
কর্মসূচিতে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুবদল ও ছাত্রদল বিভিন্ন নেতা কর্মীরা।