1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ইয়াবাসহ গ্রেফতার শ্রমিক দল নেতা—দলীয় পদ থেকে বহিষ্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইল প্রতিনিধি

 

টাঙ্গাইলের সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি শামছুল আলম (৩৫) বড়চওনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তীর নেতৃত্বে এসআই সুমন ও এএসআই মাহবুবুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল উপজেলার দেবরাজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুতুবপুর শুকনারছিট গ্রামের মজিবর রহমানের ছেলে মো. শামছুল আলমকে গ্রেফতার করা হয়।

 

এসময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ চৌদ্দ হাজার টাকা।

 

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মতিন মিয়া বলেন,

 

“বিএনপি বা এর সহযোগী সংগঠনে কোনো অপরাধীর স্থান নেই। বিষয়টি জানামাত্র বড়চওনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন,

“গ্রেফতারকৃত শামছুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।