1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারের উন্নয়নে ডা. সালাউদ্দিনের বিকল্প নেই’—খোরশেদ আলম

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬২ ০০ বার পড়া হয়েছে

 

ধানের শীষে ভোট চাইলেন খোরশেদ আলম: ‘সাভার হবে স্মার্ট নগরী

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা ১৯ আসন-এর মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ও মোঃ খোরশেদ আলমের সমর্থনে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টার সময় পৌরসভার পশ্চিম ব্যাংকডাউন এলাকায় এই জনসমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিশ্চিত করেন।

মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন, “সাভারের চলমান উন্নয়ন কাজকে অব্যাহত রাখতে হলে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। তার বিজয় নিশ্চিত হলেই সাভারকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার উদাত্ত আহ্বান জানান।

 

তিনি আরও অঙ্গীকার করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে মেয়র নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়া, যানজট নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে তিনি সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন।জনসভায় বক্তারা সাভারের অতীত ও বর্তমান উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদেরকে উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিজয়ী করার জন্য উদ্বুদ্ধ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি স্লোগানে মুখরিত পরিবেশ নির্বাচনে বিএনপি-এর মনোনীত প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছেন।

অনুষ্ঠানে তাজ খান নাঈমের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন হোসেন দেলোয়ার হোসেন মাদবর সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলরাশেদুজ্জামান বাচ্চু (সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)বিশিষ্ট ক্রিয়াবীদ মনিবুর রহমান চম্পক সাভার পৌর ১নং কাউন্সিলর পদপ্রার্থী)ইউনুস খান।

 

৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশাররফ হোসেন মোল্লা (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)হয়রত আলি (পাথালিয়া ইউনিয়ন বিএনপি)মো. খান মজলিস বাবু সাভার পৌর বিএনপিমোহাম্মদ আলী পাঠান, সাভার পৌর যুবদল নেতা মো. মোবাদুল ইসলাম সেন্টু (সাবেক ছাত্রনেতা, সাভার পৌরসভা আতিক রাজু (সাভার সরকারি কলেজ ছাত্রদল) সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জনসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সেলিম মিয়া (সাভার পৌর যুবদল) কবির হোসেন (সাভার পৌর যুবদল) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।