1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাউনিয়ার শহীদবাগ ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ ০০ বার পড়া হয়েছে

 

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

 

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী ও নেত্রী অংশ নেন।
সমাবেশে শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান,

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনরা বেগম রত্না, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সহ সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা অঞ্চলের নারীরা আজও বঞ্চিত, অবহেলিত ও প্রান্তিক অবস্থায় আছে। তাই তিস্তা বাঁচাতে এবং নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বিএনপির নারী সংগঠন সব সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে।

উপস্থিত বক্তারা বর্তমান সরকারের নানা অনিয়ম, নারী নির্যাতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারা নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।