1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ত্রুটি দূর, মতিঝিল থেকে শাহবাগে আবার গতি মেট্রোরেলের চাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। প্রায় সাত ঘণ্টা পর এ চলাচল শুরু হলো।

 

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল চলাচল। এরপর এক বার্তায় বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।

 

ডিএমটিসিএল ফেসবুক পেজে রোববার সন্ধ্যায় এক বার্তায় বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।

 

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের ‘বিয়ারিং প্যাড’ খুলে নিচে পড়ে যায়। এতে একজন নিহত হন। ওই ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টায় দিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনটার পর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে।

 

তিনি বলেন, যন্ত্রপাতি না এলে এটা মেরামত করা যাচ্ছে না। এ অবস্থায় এ অংশে (মতিঝিল থেতে আগারগাঁও) মেট্রোরেল আপাতত চালু করা সম্ভব না। মেট্রোরেল আপাতত আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করবে। পরে সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ ট্রেন চলাচল শুরু করার কথা জানানো হয় ডিএমটিসিএলের পক্ষ থেকে।

 

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।