1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভালোবাসা থেকে বিয়ের পরিণতি—৩৮ দিনেই জীবনের সঙ্গী পেলেন উকিল বাবা পলাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

সুরকার–সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। স্ত্রীর নাম সূচনা তাসনীম, তিনি রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

 

চিরকুট ব্যান্ডের একসময়ের কি–বোর্ডিস্ট নিরব নববধূকে নিয়ে বর্তমানে সৌদি আরবের মক্কায় আছেন, সেখানে তারা ওমরাহ পালনের উদ্দেশে গেছেন।

 

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে নিরব বলেন, ‘আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ১১ বছরের। সে আমার খুবই ভালো একজন বন্ধু। আইন বিষয়ে পড়াশোনা করেছে। আমার পথচলায় সব সময় একটা সাপোর্ট সিস্টেম হিসেবে পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে পরবর্তী জীবনের পথচলায় সঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিই। একটা সময় সে আমার প্রস্তাবে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

 

ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ‘আমার খুব ইচ্ছা ছিল, বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ পালন করতে আসব। ভিসা হওয়ার পরদিনই আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিই। পরদিন মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া চাই।

 

বিয়ের পর মক্কায় জাহিদ নিরব ও সূচনা তাসনীম

নিরব আরও জানান, তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসা জিয়াউল হক পলাশ। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, তাকে জীবনের এই যাত্রায় পেয়ে ভালো লেগেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।