1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাংবাদিককে নির্যাতনের অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ ০০ বার পড়া হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধি

 

মোঃরমিজ উদ্দিন কুমিল্লা হোমনার সাংবাদিক দিদার পাঁচ দিন নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক দিদার আহমেদকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সন্ধানের উৎস হচ্ছে দৈনিক এই আমার দেশ পত্রিকার কার্ড তাহার নিকট পাওয়াতে পুলিশ এই কার্ড দিয়া পত্রিকা অফিসে যোগাযোগ করার পর এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসেন আহমেদ ঢাকা অফিস থেকে আমাকে ফোন করেন যে দিদারের সন্ধান পাওয়া গিয়েছে,তার পরিবারকে খোঁজখবর দেয়ার জন্য, আমাকে দায়িত্ব প্রদান করেন সেই সাথে তিনি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ ও মিরসরাই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ও যোগাযোগ করেন। পরবর্তীতে প্রতিবেদক হোমনার আলো হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল সাহেবের সাথে যোগাযোগ করেন ।

হোমনা দুলালপুর ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা দিদার স্থানীয় পত্রিকা ‘হোমনার আলো’র স্টাফ রিপোর্টার,এই আমার দেশ পত্রিকার হোমনা প্রতিনিধি হোমনা থানা প্রেসক্লাবের সদস্য । পাশাপাশি পৌর সুপার মার্কেটে তার একটি কসমেটিকসের দোকান রয়েছে। গত ২২ অক্টোবর ব্যবসার কাজে ঢাকায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার (২৫ অক্টোবর) তার মা বিলকিস বেগম হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

উদ্ধার হওয়া দিদার জানান, সকালে অটোরিকশায় বাসস্ট্যান্ডে গিয়ে কুমিল্লাগামী বাসে উঠেন। পথে বাতাকান্দিতে নেমে রাস্তার পশ্চিম পাশের একটি দোকানে নাস্তা করেন। নাস্তা সেরে রাস্তায় উঠার পর কী হয়েছে- তার কিছুই মনে নেই। কয়েকদিন পর মিরসরাইয়ের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।

চিকিৎসাধীন দিদার জানান, সম্প্রতি এলাকার একটি আপত্তিকর ঘটনার সংবাদ প্রচার করেছিলেন। এতে ক্ষুব্ধ পক্ষ তাকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। এ সংক্রান্ত ঘটনায় তিনি থানায় জিডি করেছিলেন। ঐ ঘটনার জেরেই অপহরণের শিকার হয়েছেন বলে পরিবারের ধারণা। হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিদারকে জীবিত উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, এটি স্বস্তির বিষয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সোমবার দিদারের খোঁজখবর নিতে হাসপাতালে যান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তিনি চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত তদন্তের মাধ্যমে দিদারের ওপর বর্বরতার নেপথ্যের দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সত্য অনুসন্ধানী কলম কখনোই অপরাধীদের শত্রুতা পাওয়ার যোগ্য নয়।

পরিশেষে প্রাথমিকই উদ্ধার অভিযানে স্থানীয়ভাবে যারা তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন, পরবর্তীতে এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমেদ এর বিচক্ষণতাই তার পরিবার তাকে জীবিত ফেরত পেয়েছেন সেজন্য তার পরিবার সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।