1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

চিকিৎসক থেকে জননেতা—কুড়িগ্রামবাসীর ভরসার নাম ডা. ইউনুস আলী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ ০০ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রামের কৃতি সন্তান ডা. মো. ইউনুস আলী।

 

টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সমাজসেবক এই নেতা তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিএনপির তৃণমূল রাজনীতিতে তাঁর যাত্রা শুরু নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে।

 

সম্প্রতি নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত এক খুলি বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বৈঠকটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।

সভায় ডা. ইউনুস আলী বলেন, “তৃণমূলের ঐক্যই আগামী পরিবর্তনের মূল চাবিকাঠি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

 

তিনি আরও জানান, চরাঞ্চল ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জনগণের অংশগ্রহণই হবে তাঁর অগ্রাধিকার।

 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডা. ইউনুস আলী দীর্ঘদিন ধরে চিকিৎসা ও সমাজসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর ক্লিন ইমেজ, সততা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাঁকে জনপ্রিয় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

 

ভোটারদের প্রত্যাশা—

“আমরা চাই সেই ডাক্তারকে, যিনি সুখে–দুঃখে পাশে ছিলেন, আছেন ও থাকবেন। আমরা চাই সেই নেতাকে, যিনি আমাদের ভবিষ্যতের দিশারী।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।