1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে বিএনপির যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৭ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সুরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ পালিত হয়েছে।

মঙ্গলবার(২৮অক্টোবর)বিকেলে সাভারে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের পৌর থানাস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন সাভার পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকাসহ দলীয় প্লাকাড বিভিন্ন স্লোগানে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।সমাবেশে যুবদল নেতা সুরুজ্জামান বলেন,

 

“জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা তরুণ প্রজন্মকে সংগঠিত করে দেশের স্বার্থে কাজ করে যেতে চাই।”তিনি আরও বলেন, “বর্তমান দমন-নিপীড়নের রাজনীতির মধ্যেও যুবদল দেশের তরুণ সমাজকে জাগ্রত করতে কাজ করছে। তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নে আমরা বিশ্বাস করি—ন্যায়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় র‍্যালি ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।