1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীন  গ্রেপ্তার, উদ্ধার ধারালো অস্ত্র

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি বলেন,

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এসআই নাজমুল আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।