1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে জঙ্গলে মিলল ফজলে রাব্বির বস্তাবন্দি লাশ

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারে নিখোঁজের ১২ দিন পর ফজলে রাব্বি (২২) নামে এক তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার রাস্তার পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি ওই এলাকার মৃত ছবদের খানের ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে রাস্তার পাশের জঙ্গলে পঁচা গন্ধ পেয়ে তারা সন্দেহজনকভাবে একটি বস্তা দেখতে পান। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে লাশটি উদ্ধার করে।

 

নিহতের পরিবার জানায়, ফজলে রাব্বি নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ১৯ অক্টোবর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফজলে রাব্বিকে হত্যার পর লাশ বস্তায় ভরে জঙ্গলে ফেলে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।