1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে ডাঃ সালাউদ্দিন বাবু দলীয় মনোনয়ন পাওয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার সময় পৌরসভার ছায়াবীথি এলাকায় মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. মেহেদী হাসান মাসুম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মাদবর।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, আমি মনে করি মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ঢাকা ১৯ আসনের জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এ মনোনয়ন শুধু ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের নয়, সাভার-আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর। দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান তিনি।
তাজখান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের ছিল অসামান্য অবদান। তিনি এ আসনে বিগত সময়ে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর করা সব মামলার মূল আসামি ছিলেন। হামলা, মামলা, নির্যাতনসহ সবকিছুর মধ্যেও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

এসময় খোরশেদ আলম ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হাত ধরে ঢাকা ১৯ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।