1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

অনেকে বুলেটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

 

তিনি বলেন, অনেকেই ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। কিন্তু এনসিপি বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা একটায় রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রাঙামাটি সদরের অধ্যাপক কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতা-কর্মীরা অংশ নেন।

 

সভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইরুল আরিফ বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এনসিপি অবিরাম কাজ করে যাচ্ছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দলের প্রতি আস্থা প্রকাশ করছে। তিন পার্বত্য জেলায় এনসিপির কর্মসূচিতে শত শত মানুষ অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

এনসিপি আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে সভায় মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ। তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় অন্তত তিনটি আসনে এনসিপির প্রার্থীরা জয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ, এখানে মানুষের সমর্থন রয়েছে।

 

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান এবং ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।