1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে

 

বিদ্যুৎ চন্দ্র বর্মন,

 

 

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, মাদক সেবন, জুয়া খেলা ও যৌতুকের জন্য হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই গৃহ বধূর নাম সিনথিয়া আহমেদ (২১), স্বামী সোহাগ আলী (৩১), পিতা রাজ্জাক আলী। অভিযোগপত্রে সিনথিয়া আহমেদ উল্লেখ করেন, তিনি বর্তমানে হারিকেন ফ্যাক্টরি সংলগ্ন, মাদবর বাজার, রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী সোহাগ আলী একই ঠিকানায় বসবাস করলে ও, দীর্ঘদিন ধরে তিনি সংসারের কোনো আর্থিক দায়িত্ব পালন করছেন না।

অভিযোগে আরও বলা হয়, সোহাগ আলী একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা, পাশাপাশি নিয়মিত জুয়া খেলার সাথে সম্পৃক্ত। প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে এসে তিনি স্ত্রী সিনথিয়া ও সন্তানদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিক নির্যাতন চালান।

সিনথিয়া আহমেদ জানান, “আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে বারবার নির্যাতন করেছে। যৌতুক দিতে রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে এবং একাধিক বার হত্যার হুমকি দেয়। সম্প্রতি সে আমাকে বলে, মামলা খালাস না করলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে।”

তিনি আরও অভিযোগ করেন, ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে এবং একইদিন রাত ৮টার সময় স্বামী সোহাগ আলী তাকে অকথ্য ভাষায় গালাগাল ও এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় জীবন নিয়ে চরম শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে ভুক্তভোগী সিনথিয়া আহমেদ কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি নিজের ও সন্তানের জীবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী সিনথিয়া আহমেদ বলেন, আমি একজন আইন মান্যকারী নাগরিক। আমি চাই না কেউ আর এমন নির্যাতনের শিকার হোক। আমার এবং আমার সন্তানের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে সোহাগের কাছে জানতে চাইলেজজ তার মুঠো ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেনি বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার পর স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীও বিষয়টি তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।