1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রূপ নয়, স্টাইলেই জয়—ছেলেদের চোখে মেয়েদের আসল আকর্ষণ কোথায়?

মোঃ আরমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

আমরা একজন আরেকজনের মুখোমুখি হলে প্রথম দর্শন করি চেহারার। প্রথম দর্শনে চেহারা লক্ষ্য করলেও আরও কয়েকটি বিষয় রয়েছে, যা মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে তোলে। সেটি যদি হয় প্রেমদর্শন, তবে তো কথাই নেই। আর প্রেমের ক্ষেত্রে একজন ছেলেকে একজন মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হলো তার চেহারা। সে দেখতে কেমন, তা দর্শন পাওয়ার পরই বিশ্লেষণ করে থাকি। আর এ ক্ষেত্রে চেহারায় ছেলের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয়।

 

রূপবতী হলেই যে একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করবে তা কিন্তু নয়। টাইমস অব ইন্ডিয়া এমন পাঁচটি বিষয় প্রতিবেদনে উল্লেখ করেছে, যেগুলো কোনো মেয়েকে আরও আকর্ষণীয় করে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কারণে মেয়েদের আকর্ষণীয় মনে করেন ছেলেরা—

 

১. ফ্যাশন সচেতন

 

আপনার সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ একজন ফ্যাশনসচেতন মেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

 

২. বুদ্ধিমত্তা

 

ছেলেরা সাধারণত কম বুদ্ধির মেয়েকে পছন্দ করেন না। কারণ কেউ যদি তার সঙ্গীর সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে তিনি একজন বুদ্ধিমতী মেয়ের খুঁজে বের করার চেষ্টা করে থাকেন। কারণ ছেলেরা চেহারাকে গুরুত্ব না দিয়ে একজন বুদ্ধিমতী মেয়ে বেশি পছন্দ করে থাকেন।

 

৩. আত্মবিশ্বাস

 

ছেলেরা আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হন। একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রেখে চলতে পারে এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এমনকি সঙ্গী তার ওপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে। এমন মেয়েই ছেলেদের বেশি পছন্দ।

 

৪. ক্যারিয়ারে সফলতা

 

সফল মেয়ে ছেলেদের কাছে খুব আকর্ষণীয়। আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল মেয়েরা ছেলেদের কাছে বেশি আবেদনময়ী। এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে, তাদের সঙ্গী শুধু অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না। যদিও ছেলেরা এটি উচ্চস্বরে কখনো বলতে পারেন না।

 

৫. রসবোধ

 

হাস্যরস বোধহীন ব্যক্তি বিরক্তিকর— সেটি ছেলে হোক কিংবা মেয়ে। এটি সবার জন্যই প্রযোজ্য। অনেক ছেলে সেই মেয়েকে আকর্ষণীয় মনে করেন, যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক করতে পারেন। তারা তাদের রসিকতা দিয়ে একটি অনুষ্ঠানকে মাতিয়ে তুলতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।