1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

দুই কোটি টাকায় নির্বাচন কমিশনের নিবন্ধন কিনল আম জনগণ পার্টি! অভিযোগ তারেকের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

ডেসটিনি গ্রুপের প্রধান রফিকুল আমীনের নেতৃত্বে গঠিত আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে—এমন অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এই অভিযোগ করেন। টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি অনশন করছেন বলে জানান।

 

তারেক বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো- এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।

 

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা? অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা? ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

 

তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক হন- আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছেন রাজনীতিতে তেমন (দুষ্টু বালক)। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।

 

তারেক বলেন, তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি এখন অসুস্থ হয়ে পড়েছি। ইসির এক যুগ্ম সচিব বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।