তিতাসে তারেক রহমানের কর্মসূচি প্রচারে মাঠে এমএ মতিন খান
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
১৩৮
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা জেলা তিতাস উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা২ হোমনা তিতাস সংসদীয় আসনের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।
তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর গ্রামের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খান তিতাস হোমনা এমপি পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাশী শনিবার ৮নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাসের খানে বাড়ি, কলাকান্দি বাজার,মাছিমপুর বাজার, বাতা কান্দি বাজার,গাজীপুর বাজার,কড়িকান্দি বাজার ও বান্দরামপুরে জনসংযোগ লিফলেট বিতরণ করেন।
জনসংযোগ ও লিফটের বিতরণ কালে এপিএস সঙ্গী ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসংযোগে হাজারো বিএনপির কর্মী অংশগ্রহণ করেন।গণসংযোগ ও লিফলেট বিতরণের পর এক বক্তব্য এমএ মতিন খান বলেন,তিতাস হোমনা য় কোন ভাড়াটিয়া লোক আমরা চাইনা ও জনগণও প্রমাণ করেছে কোন ভাড়াটিয়া লোক তিতাস হোমার মাটিতে ঠাই হবে না। বিএনপি’র সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়ার আমি একজন পিএস ছিলাম,আমি বিএনপি করি।