1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত”—সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

৯ ও ১০ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিসিবির কাউন্সিলর ও কোচরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। তবে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা অনুষ্ঠানটি বর্জন করেন।

 

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বোর্ডের হয়ে ক্ষমা চেয়েছেন।

 

বুধবার এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, ‘১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে আমরা সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা আমি নিজে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। যদিও অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হতে একটু সময় লেগে গিয়েছিল। তবে যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি এবং আমন্ত্রণ জানানো সত্ত্বেও আপনাদের সাথে যথাযথ আচরণ করা হয়নি, আমরা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

 

তিনি আরও জানান, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ‘আমরা তদন্ত করে জানব, কোন বিভাগে সমস্যা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বুলবুল তার বক্তব্যে যোগ করেন, ‘আপনারা ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আমাদের পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভুল করেছি, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সেই চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা মিলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।