তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
১৪৮
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ১৪ই নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় তিতাস ডায়াবেটিস হাসপাতালে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা,তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সরফরাজ হোসেন খান,তিতাস থানা ওসি খালেদ সাইফুল্লাহ, ইউ ডি এফ মোঃ শরিফুল ইসলাম,বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল ও তিতাস ডায়াবেটিস সমিতি সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম মিন্টু।