1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিহার নির্বাচনে বিরোধীদের কাঁপিয়ে একচ্ছত্র জয়ের পথে বিজেপি জোট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

ভারতের বিহারে দুই দফার ভোটগ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ-ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, শুক্রবার ভোট গণনার শুরু থেকেই সেই ধারা বজায় রয়েছে। বিপুল ভোটে জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপিসহ এনডিএ জোট।

 

ভোটের ফল এখনো প্রকাশিত হয়নি কিন্তু গণনার যে ট্রেন্ড সন্ধ্যা পর্যন্ত পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোট বিপুল সংখ্যক আসন পেতে চলেছে।

 

এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড – জেডিইউ এবং বিজেপিসহ আরও কিছু দল। অন্যদিকে রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল – আরজেডি, কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর ‘মহাজোট’-এর একরকম ভরাডুবি হয়েছে।

 

বিবিসি হিন্দির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে এনডিএ জোট এগিয়ে আছে ২০১টি আসনে, আর ‘মহাজোট’ এগিয়ে আছে ৩৬টি আসনে। অন্যান্যরা এগিয়ে ছয়টি আসনে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩টি।

 

বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই নির্বাচনে অবশ্য প্রার্থী ছিলেন না। তিনি ২০০৬ সাল থেকে বিহার বিধান পরিষদের সদস্য, যেখানে সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচন হয় না। এছাড়া ‘স্টার’ প্রার্থীদের মধ্যে ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সম্রাট চৌধুরি এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন। প্রথম থেকেই তিনি এগিয়ে আছেন।

 

বিরোধী মহাজোট যাকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরেছিল, সেই তেজস্বী যাদব ভোট গণনায় কখনো এগিয়ে যাচ্ছেন, আবার কখনো সামান্য পিছিয়ে পড়ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।