1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

শিবালয়ে অগ্নিকাণ্ড: স্কুলবাসেই দগ্ধ হলেন ঘুমন্ত চালক

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

মানিকগঞ্জের শিবালয়ে আবারও ঘটলো হৃদয়বিদারক নাশকতার ঘটনা। গভীর রাতে থেমে থাকা কোমলমতি শিক্ষার্থী বহনকারী দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ হন ঘুমন্ত অবস্থায় থাকা বাসচালক তাবেজ খান (৪৫)।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ নিন্দনীয় ঘটনা ঘটে। দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইভিকরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সেদিনও স্কুলবাসটি ফলসাটিয়া এলাকায় পার্কিং করে রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক তাবেজ। হঠাৎ রাতের গভীর নীরবতা চিরে বাসের ভেতর থেকে ধোঁয়া আর আগুনের শিখা বের হতে দেখা যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন পুরো বাসজুড়ে ছড়িয়ে পড়ে। বাসের ভেতর প্রাণ বাঁচানোর আকুতি জানাতে থাকেন তাবেজ খান।

 

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

 

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করে। আগুনে স্কুলবাসটি সম্পূর্ণ পুড়ে অচল হয়ে যায়।

শিবালয় থানা সেকেন্ড অফিসার (এসআই) সুমন চক্রবর্তী বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা স্কুলবাসে আগুন

দিয়েছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করি। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনার সঙ্গে জড়িত—তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ, আগে গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া লিংক রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনের মাঠে পার্কিং অবস্থায় থাকা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়।

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনের গাড়ী ছিলো এটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।