1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সুদের জালে ফেঁসে পথবন্দী—অবশেষে মৃত্যু বেছে নিলেন ব্যবসায়ী

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে

 

 

বিভাগীয় প্রধান রাজশাহী

 

 

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরের বালুচর থেকে ইমদাদুল হক মিলন (৩৮) নামের এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

ইমদাদুল হক মিলন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মোঃ আয়নাল সরকার লেদুর ছেলে, সে ৩ সন্থতানের জনক ছিলেন।

জানা যায়, আজ শনিবার ভোরে উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে অবস্থিত করতোয়া নদীতে যাওয়ার সময় স্থানীয়রা একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।পরে থানায় উপস্থিত হয়ে কাপড় ব্যবসায়ী ইমদাদুল হক মিলনের স্ত্রী রিমা খাতুন লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন সাংবাদিকদের বলেন, ঋণের চাপে আমার স্বামী সোমবার থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটায় সে ফোন করে জানায় যে বিষপান করে ছটফট করছে। এ সময় সে কোথায় আছে না জানিয়ে কল কেটে ফোন বন্ধ করে দেয়। আজ সকালে জানতে পারি যে আমার স্বামীর লাশ করতোয়া ডিগ্রী কলেজের সামনের বালুচরে পাওয়া গেছে।

 

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, উপজেলার তালগাছি এলাকায় অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের স্ত্রী জানিয়েছেন যে ঋণের চাপে সে বিষ পান করে আত্মহত্যা করেছে।

এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।