1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ
বাংলার পাট বিশ্বমাত এই প্রতিপাদ্য নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৭নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি। জিডিপিতে পাট একটি গুরুত্বপূর্ণ বহন করে। এই জন্য পাটকে সোনালী আজ বলা হয়েছে। এই সব ফসলকে বাঁচিয়ে রাখতে সরকার প্রচুর পরিমানে ভর্তুকি দিয়ে থাকে। তবে আমাদের কে আরো সচেতন হতে হবে।সরকার পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামৃলক করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর কুষ্টিয়া পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, ভেড়ামারা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নীলাম্বর বসাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ অংশ নেওয়া কৃষকরা

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত ১ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।