বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত মৎস্য ও কৃষিখাতের পেশাজীবীদের সংগঠন ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (FAB)–এর ১৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে কৃষিবিদ মোঃ মশিউর রহমান সভাপতি এবং কৃষিবিদ মোঃ গিয়াসউদ্দিন সরকার জসীম মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া কৃষিবিদ মোঃ আসলাম ফকির লিটন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির মহাসচিব নির্বাচিত কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর সরকার বাড়ির কৃতি সন্তান কৃষিবিদ গিয়াসউদ্দিন সরকার জসিমকে এলাকাবাসী ছাত্রজীবন থেকেই একজন তুখোড় মেধাবী ও সুশৃঙ্খল ব্যক্তিত্ব হিসেবে চেনে। এলাকায় তিনি জসিম উদ্দিন নামেই অধিক পরিচিত।
শিক্ষাজীবনে তিনি দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা নটরডেম কলেজ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ও ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।নবগঠিত কমিটির মাধ্যমে FAB–এর সংগঠনগত কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও পরিকল্পিতভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।