1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে গার্মেন্টস শ্রমিক ও দুস্থদের মাঝে উপহার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

 

শাহাদাৎ হোসেন সরকার

 

 

 

আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৩ ঘটিকায় শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গার্মেন্টস শিল্পের নারী শ্রমিক ও অসহায় পরিবারদের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপকরণসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনটি সামাজিক দায়বদ্ধতার সঙ্গে পালন করা হচ্ছে।

এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, “তারেক রহমান সারা জীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে চলেছেন। তার জন্মদিনে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা তার আদর্শকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”

শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংস্থার যৌথ উদ্যোগে এই উপহার বিতরণের আয়োজন করা হয়।

উল্লেখ্য, কারাগারে অন্তরীণ থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মাধ্যমে একই ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জীবনী নিয়ে একটি আলোক চিত্র পরির্দশন করা হয়।

সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করাহয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।