1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাশিমপুর থানায় তথ্য না দেওয়ার অভিযোগ—সাংবাদিকদের দফায় দফায় হয়রানি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১২ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানায় ইভটিজিংসহ পৃথক দুই মামলায় রাতেই দুই আসামিকে আটক করা হলেও তাদের বিষয়ে আইনগত তথ্য জানতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাংবাদিকরা। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে একাধিক সাংবাদিক আটক আসামিদের বিস্তারিত তথ্য জানতে চাইলে ওসি তদন্ত সিদ্দিক তা দিতে গড়িমসি করেন বলে অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে গিয়ে জানাযায়, সকাল থেকে সাংবাদিক মোঃ সাহাজুদ্দিন সরকারসহ কয়েকজন গণমাধ্যমকর্মী বারবার ফোন দিলেও ওসি তদন্ত সিদ্দিক ফোন রিসিভ করেননি। পরে সরাসরি যোগাযোগ করা হলে তিনি তথ্য নিতে মুন্সি জাহিদের কাছে যেতে বলেন। কিন্তু মুন্সি জাহিদ জানান, “আসামি চালান হওয়ার আগে কোন তথ্য দেওয়া যাবে না।” এরপর আসামি চালান হয়ে গেলে তিনিও আর ফোনে সাড়া দেননি।

 

শনিবার দুপুরে দুই আসামিকে আদালতে চালান দেওয়া হলেও এ বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য সরবরাহ করা হয়নি। ফলে দায়িত্বশীল কর্মকর্তাদের এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন উপস্থিত সংবাদকর্মীরা।

 

তথ্য অধিকার ও পেশাগত দায়িত্ব পালনে এমন অনীহাকে দুঃখজনক মন্তব্য করে সংশ্লিষ্টরা আশা করছেন—থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক আচরণে আরও সংবেদনশীল হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।